
ইফতার ও সেহরিতে কী খেলে আপনার ত্বক থাকবে উজ্জ্বল?
রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে ত্বকে পানিশূন্যতা ও নিস্তেজ ভাব দেখা দেয়। ইফতার ও সেহরির খাদ্যতালিকায় কোন খাবারগুলো রাখলে আপনার ত্বক ভেতর থেকে হাইড্রেটেড এবং উজ্জ্বল থাকবে, তা জানতে পড়ুন আজকের বিশেষ টিপস।
রমজানে সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়, যার প্রভাব পড়ে সরাসরি ত্বকের ওপর। শুধু ওপর থেকে ক্রিম বা সিরাম ব্যবহার করলেই হবে না, ভেতর থেকে ত্বকের সজীবতা ধরে রাখতে ইফতার ও সেহরির খাদ্যতালিকায় রাখা চাই সঠিক পুষ্টি।
আপনার ইফতার ও সেহরির প্লেটে এই খাবারগুলো রাখার চেষ্টা করুন:
১. প্রচুর পানি ও তরল খাবার:
ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে বারবার পানি পান করুন। এছাড়া ডাবের পানি বা চিনির বদলে লেবুর শরবত পান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।


